বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ-সমাবেশ

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

মেহেরপুরের গাংনীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে দেশ ও এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, গোপন ষড়যন্ত্র এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি গাংনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে পৌর বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগের কথিত ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন তাঁরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা বলেন, “যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তাদের মনে রাখা উচিত—বিএনপি কোনো স্বৈরাচারী প্রক্রিয়ায় কিংবা ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসেনি। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়ের মাধ্যমেই বিএনপি সরকার গঠন করেছে। অথচ সরকার গঠনের মাত্র নয় মাসের মাথায় গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এবং পোশাকশ্রমিকদের উসকে দিয়ে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, স্পষ্ট ভাষায় বলতে চাই, শান্তিতে থাকতে চাইলে আমাদেরও স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ দিন। অন্যথায় জ্বালাও-পোড়াও ও অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিলে সরকার এবং পৌর ও উপজেলা বিএনপি তার দাঁতভাঙা জবাব দেবে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহিদুল ইসলাম বলেন, “জ্বালাও-পোড়াও কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কেউ রেহাই পাবেন না। আমরা এসব অপচেষ্টা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, “রাতের আঁধারে পোস্টার লাগানো, গোপন তৎপরতা ও নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।