রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেলে মাঠে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেলে করে মাঠে যাওয়ার পথে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় কিফাত মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠপাড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত কিফাত মোল্লা শেহালা মাঠপাড়া গ্রামের মৃত দবির মোল্লার ছেলে।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার দুপুরে কিফাত মোল্লা গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেলে করে বাড়ি থেকে মাঠের উদ্দেশে রওনা হন। শেহালা মাঠপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

গাড়ির ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন কিফাত মোল্লা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা দ্রুত ঘাতক গাড়িটি শনাক্ত করে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।