রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিনা জামানতে তরুণদের ২০ লাখ টাকা ঋণ, দ্বিতীয় ধাপে আবেদন শেষ ৩০ নভেম্বর

অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

তরুণ উদ্যোক্তা তৈরি ও তাদের স্বাবলম্বী করতে ‘উদ্যোগ’ নামে বিশেষ অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। বাকি ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ চলছে, যা শেষ হবে আগামী ৩০ নভেম্বর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে প্রথম ধাপে নির্বাচিত ৬৪০ উদ্যোক্তার তালিকা প্রকাশ করা হয়। দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে পাওয়া আবেদন যাচাই-বাছাই করে তাদের নির্বাচন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলার ৬৪টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে।

এদিকে বাকি ৫৬ জেলার সব উপজেলা থেকে তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। গত ১ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে এসব জেলার আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী উদ্যোক্তারা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন।

আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

উদ্যোগ’ কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একই সময়ে এককালীন বিতরণ করা হবে।

তরুণ উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে অর্থায়নের নীতিমালা ও আবেদন ফরমগুলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।