মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেইলি রোডে ‘নবাবী ভোজে’ বিএসটিআইয়ের অভিযান, অনুমোদন ছাড়াই দুগ্ধজাত পণ্য তৈরির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
আগস্ট ২৫, ২০২৬ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর বেইলি রোডে ‘নবাবী ভোজ’ রেস্তোরাঁয় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দুগ্ধজাত পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণের অভিযোগে ‘নবাবী ভোজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন)-এর সহযোগিতায় বেইলি রোড ও হাতিরঝিল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের ‘সিএম লাইসেন্স’ গ্রহণ ছাড়াই বেআইনিভাবে ‘ফার্মেন্টেড মিল্ক’ উৎপাদন, বিক্রি ও বিতরণ করে আসছিল। পরে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ঢাকার ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. রাজু আহমেদ।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, জনস্বার্থে ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং মাননিয়ন্ত্রণ নিশ্চিত করতে অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।