সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়
রাজধানীর মিরপুর, কাফরুল, রূপনগর ও পল্লবী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে তারা সড়কে অবস্থান নিলে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অফিস সময়ে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় পল্লবী এলাকায় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। জবাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার সমকালকে বলেন, সকাল সাড়ে ১০টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
