শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে জিএম কাদেরের অভিনন্দন

স্টাফ রিপোর্টার
আগস্ট ২১, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

ঢাকা, বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬): এক শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের একজন অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, সংসদীয় রাজনীতি এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন।

রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে রাষ্ট্রপতির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যতে দায়িত্ব পালন করবেন—এটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, নতুন রাষ্ট্রপতির দায়িত্ব দেশের সাংবিধানিক কাঠামো ও গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুভেচ্ছা বার্তার শেষে জিএম কাদের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।