দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৫ম সভা কুষ্টিয়া চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ মো. আবু জাফর মোল্লা।
সভায় চেম্বারের চলমান কার্যক্রম, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, উদ্যোক্তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত পরিচালকবৃন্দ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মেজবার রহমান, সহ-সভাপতি কাজী মো. রফিকুল রহমান এবং পরিচালকবৃন্দ— মো. ফুয়াদ রেজা ফাইম, মো. আক্তারুজ্জামান (কাজল মজুমদার), মো. মুক্তারুজ্জামান চৌধুরী, মো. জিহাদুজ্জামান (জিকু), ইঞ্জিনিয়ার মো. সাহাবুদ্দিন, মো. ইমরান হোসেন, হাজী মো. রবিউল রহমান, প্রকৌশলী মো. সাইফুল আলম মারুফ, মো. উত্তম সাহা, মো. এস. এম. আলমগীর আলম, মো. হামিদুর রহমান, মো. ইউসুফ খান, মো. আবু হোসেন মিলন, হাজী মো. শাকিল আহমেদ জালাল, হাজী মো. রুহুল আমিন, মো. রফিকুল ইসলাম, মো. পারভেজ মজুমদার এবং মো. আবু মনি জুবায়ের।
সভায় উপস্থিত সদস্যরা কুষ্টিয়ার ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং চেম্বারের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
