মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন নাসিমুল গনি

বিশেষ প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নাসিমুল গনি

মন্ত্রিপরিষদ সচিব পদে আরও এক বছর থাকছেন ড. নাসিমুল গনি। পূর্বের চুক্তির ধারাবাহিকতায় তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. নাসিমুল গনিকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৮ আগস্ট ২০২৬ তারিখ থেকে এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

ফলে আগামী এক বছরও মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ড. নাসিমুল গনি।

সরকারি প্রশাসনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এই পদে তার চুক্তির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টিই সামনে এসেছে। নতুন মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে তিনি সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রশাসনিক সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।