শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন দায়িত্বে দুই মন্ত্রী, মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, তথ্যমন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পর্যটনমন্ত্রী পেতে পারেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব

স্টাফ রিপোর্টার
আগস্ট ২১, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সংগৃহীত

মন্ত্রিসভায় ফের রদবদলের আভাস পাওয়া গেছে। নতুন দায়িত্বে যেতে পারেন দুই মন্ত্রী—এমন তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ-সংশ্লিষ্ট সূত্র।

সূত্রের দাবি, বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আফরোজা খানম রিতাকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, প্রশাসনিক ও দায়িত্ব পুনর্বণ্টনের অংশ হিসেবে এ পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হতে পারে। তবে নতুন দায়িত্বের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দুই মন্ত্রীর দায়িত্ব পরিবর্তনের এই খবরকে ঘিরে মন্ত্রিসভায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত কে কোন দায়িত্ব পাচ্ছেন, তা আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

বিস্তারিত আসছে………

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।