সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে স্পা সেন্টারে ডিবির হানা, আটক ২২ নারী-পুরুষ

স্টাফ রিপোর্টার
আগস্ট ২৪, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি স্পা সেন্টারে বিশেষ অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের অভিযোগ, গুলশান-২-এর ডায়মন্ড স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড চলছিল।

রোববার (২৪ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

পুলিশ জানায়, গুলশান-২-এর গুলশান প্লাটিয়াম মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ডায়মন্ড স্পা সেন্টারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারী-পুরুষসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— নাজমা খাতুন (২৬), সাথি ইসলাম (২০), রাবেয়া বসরি (২৫), মোছা. মদিনা খাতুন (২৩), কনা আক্তার ওরফে তাবাসসুম (৩২), শান্তা আক্তার (২৭), ফাহমিদা তিশা (২১), হুমায়রা হোসেন টিনু (২৩), শামিমা আক্তার (২৬), রুপা আক্তার চাঁদনি (২৮), মায়া আক্তার (২৭), নুপুর আক্তার কথা (৩৫), সুরভি আক্তার হাসি (২২), রুনা (২৪), রুজি (২৪), ইতি (২৬), সায়ফা (২২), লিমা (২৮), ইফতিদা রহমান চৌধুরী (২৫), মাসুম (২৬), মো. সুমন (৪০) ও নাজির আহম্মেদ (৪২)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে গ্রেপ্তার ২২ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তবে স্পা সেন্টারটিতে ঠিক কী ধরনের কর্মকাণ্ড চলছিল, এ ঘটনায় কারা কী ভূমিকা পালন করছিল এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।