রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় ৭ কোটি টাকার ভারতীয় পোশাক জব্দ, আটক ৫

মতিউর রহমান (বরগুনা জেলা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার পাথরঘাটায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার ও একটি কাভার্ড ভ্যানসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিঁড়া ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা।

এ সময় সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি এবং ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়।

অভিযানে আটক পাঁচজন হলেন—

১. সোহাগ সরদার (৩২)

২. মো. সাগর হাওলাদার (৩৮)

৩. মো. মঞ্জু মোল্লা (৩২)

৪. মো. রেজাউল গাজী (৩৭)

৫. বিল্লাল হাওলাদার (৪৫)

কোস্টগার্ড জানায়, জব্দ করা ভারতীয় পোশাক, চোরাচালানে ব্যবহৃত ট্রলার ও কাভার্ড ভ্যান এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।