রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেছারাবাদ ( পিরোজপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

বরিশাল, ২৫ সেপ্টেম্বর ২০২৬: পিরোজপুরের নেছারাবাদে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. এলাহী আজাদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।

২৫ সেপ্টেম্বর রাত্রীকালীন টহল ডিউটি পালনকালে এসআরবি-৮ সদর কোম্পানি, বরিশালের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নেছারাবাদ থানাধীন পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করা হচ্ছে।

সংবাদের ভিত্তিতে টহল দলটি দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় টহল দল তাকে আটক করে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হলে তাঁর হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. এলাহী আজাদ (৩৫)। তিনি মৃত আবদুল মান্নানের ছেলে ও মৃত সাহেরা বেগমের সন্তান। তাঁর ঠিকানা দক্ষিণ বয়া, ১ নম্বর বলদিয়া ইউনিয়ন, নেছারাবাদ, পিরোজপুর।

এসআরবি-৮, বরিশাল জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৮, বরিশাল মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে এসআরবি-৮, বরিশালের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।