বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

মিয়াদুল ইসলাম
নভেম্বর ১১, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

মেহেরপুরের গাংনীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদ এবং বর্তমান সরকারের পক্ষে অবস্থান জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে গাংনী পৌর বিএনপি। বুধবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব গাংনী উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

মিছিলে গাংনী পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন। পাশাপাশি বর্তমান সরকারের সমর্থনে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গাংনী পৌর শহরের রাজপথ।

বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আওয়ামী লীগের কথিত ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন পৌর বিএনপির নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।