মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’

খুলনা জেলা প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে দিয়ে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন কয়েকজন যুবক। সোমবার বিকেল ৪টার দিকে নগরের ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে স্থানীয় যুবদল নেতা মাসুম খানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক টুঙ্গিপাড়া পরিবহনের কাউন্টারের সামনে যান। প্রথমে তারা কাউন্টার থেকে টুঙ্গিপাড়া নাম মুছে দেন। পরে সেখানে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে থাকা নামের অংশ কালো স্প্রে দিয়ে ঢেকে দেন।

কাউন্টারের টিকিট বিক্রেতা রকি হাওলাদার বলেন, কয়েকজন যুবক টুঙ্গিপাড়া নাম মুছে দিয়ে চলে গেছেন। তারা কোনো ভাঙচুর বা দুর্ব্যবহার করেননি।

খুলনা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে যুবদলের নেতা-কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। তবে কোনো ধরনের হঠকারী কাজ করতে নিষেধ করা হয়েছে। শাহরিয়ার হোসেন মাসুম যুবদলের কোনো পদে নেই। বিষয়টি তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন।

এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।