রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. তাজ উদ্দিন
নভেম্বর ২৭, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ সারোয়ার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মুস্তাফিন, উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, জনস্বাস্থ্য কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমন, উপজেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান, ৪ নং বেদদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ৬ নং চেয়ারম্যান সাইফুল ইসলাম, স্থানীয় খামারি, জনপ্রতিনিধি এবং প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং তা বিদেশে রপ্তানির মাধ্যমে দেশকে সমৃদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।