সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাড্ডায় ভবন থেকে পড়ে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৪, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

‌প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম সুবীর বিশ্বাস (৩০)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জনতা ব্যাংকের ক্যাশ অফিসার ছিলেন। শুক্রবার বিকেলে বাড্ডার একতা সোসাইটিতে তার বোনের বাসায় এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার এসআই আরাফাত হোসাইন বলেন, বিকেলে আমরা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ওই বাসার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃতের মামাতো ভাই নির্মল বাড়ৈ বলেন, সুবীর সিদ্ধিরগঞ্জ উপজেলার সোনা মিয়া মার্কেট এলাকায় থাকতেন। কয়েকদিন আগে তিনি বাড্ডায় তার বোনের বাসায় বেড়াতে আসেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ভবন থেকে লাফ দেন। তবে কেন তিনি এ কাজ করেন সে সম্পর্কে কিছুই জানতে পারিনি।

সুবীর মাদারীপুরের রাজৈর উপজেলার বাউনগাতী গ্রামের সচিন বিশ্বাসের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।