বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এনসিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঝুঁকি মোকাবিলায় কার্যকর ও শক্তিশালী ব্যবস্থাপনা গড়ে তোলার প্রত্যয়। ছবি: সংগৃহীত

ঝুঁকি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কার্যকর ও শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালনের প্রত্যয় নিয়ে এনসিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল—‘দ্য চেঞ্জিং ল্যান্ডস্কেপ অব রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিস ইন ব্যাংকিং ইন্ডাস্ট্রিজ’।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখ। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট (বিএসডি-০৪)-এর পরিচালক দিপ্তী রানী হাজরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা এম. খোরশেদ আলম। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট (বিএসডি-০৪)-এর যুগ্ম পরিচালক মো. আলমগীর হোসেন, এনসিসি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সাইফ আলম এবং ইনফরমেশন সিকিউরিটি ও আইটি গভর্নেন্সের প্রধান মো. মিজানুর রহমান ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন।

আলোচনায় ব্যাংকিং খাতে পরিবর্তনশীল ঝুঁকির ধরন, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালনের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, বিভিন্ন শাখার ব্যবস্থাপক, শীর্ষ নির্বাহী এবং রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের অন্যান্য শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

সম্মেলনের মাধ্যমে ব্যাংকিং খাতে পরিবর্তিত ঝুঁকি মোকাবিলায় আরও সচেতনতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোকে শক্তিশালী করা এবং ব্যাংকের সার্বিক কার্যক্রমে নিয়ন্ত্রক নির্দেশনা যথাযথভাবে পরিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।