রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক আজ, সাংবাদিকদের ঐক্য, মর্যাদা ও কল্যাণে নতুন প্রত্যয়ের যাত্রা

স্টাফ রিপোর্টার
আগস্ট ২৯, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

রাজধানী ঢাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে International Press Club Trust (আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট)-এর লোগোর মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠান। সাংবাদিকতা ও গণমাধ্যম পেশার মর্যাদা রক্ষা, পেশাগত ঐক্য সুদৃঢ় এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে গঠিত এ ট্রাস্টের আনুষ্ঠানিক যাত্রাকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

যারা থাকছেন অনুষ্ঠানে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লায়ন ডাঃ মোঃ মাজহারুল আনোয়ার, জেলা গভর্নর, ৩১৫ বি/১, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।

প্রধান আলোচক হিসেবে থাকবেন মোঃ নূর হাকিম, সম্পাদক ও প্রকাশক, দৈনিক সকালের সময় ও টেভেল নিউজ লিমিটেড।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন খান সেলিম রহমান, সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক মাতৃজগত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লায়ন মোঃ খোলাল উদ্দিন হিরু, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট। সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত থাকবেন মোঃ ওয়াহিদুল রহমান, প্রতিষ্ঠাতা মহাসচিব, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট।

বিশেষ অতিথিদের উপস্থিতিতে বর্ণিল আয়োজন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এল কে চৌধুরী, চেয়ারম্যান, আলফা হোমস লিমিটেড; লায়ন নাঈমা ফেরদৌসী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (কানাডা), আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট; লায়ন আনোয়ারুল হক চৌধুরী, সহ-সভাপতি ও বাংলাদেশ চ্যাপ্টার; মোঃ বাহার উদ্দিন মুখা, ব্যবস্থাপনা পরিচালক, মাতৃছায়া হাসপাতাল, রাজপুর, লক্ষ্মীপুর; মোঃ নাসির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র, এশিয়াটিক হোটেলিয়ার্স অ্যান্ড ফ্যামিলি লিমিটেড; এবং মোঃ মাহমুদুল আলম, সহ-সভাপতি, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সাংবাদিক সমাজে নতুন আশার বার্তা

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগোর মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠানকে কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। তাদের মতে, এ আয়োজন সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

আয়োজকদের প্রত্যাশা, সাংবাদিকদের নিয়ে কাজ করা এ সংগঠন ভবিষ্যতে পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায় ও সত্যের পক্ষে সাংবাদিকতার চর্চা এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা এবং সাংবাদিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নিয়েও আলোচনা হতে পারে।

নতুন লোগোর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন এবং অভিষেকের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করবেন সংশ্লিষ্টরা।

সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণের লক্ষ্যে নতুন এই উদ্যোগ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে—এখন সেটিই দেখার অপেক্ষা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।