রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ বিরতি কাটিয়ে নাটকে ফিরলেন ফারিণ

বিনোদন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

তাসনিয়া ফারিণ। ছবি: ফেসবুক

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ছোট পর্দার নাটকে ফিরছেন তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাঁর সঙ্গী হয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রাণ সখিয়া’ শিরোনামের নতুন একটি নাটকে অভিনয় করছেন তারা।

সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। শুটিং সেট থেকে জোভান ও ফারিণের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নাটকটির খবর জানিয়েছেন নির্মাতা রাজ। তবে এ নাটকের মধ্য দিয়ে শুধু দীর্ঘদিন পর জোভানের সঙ্গে জুটি বাঁধছেন না ফারিণ, ফিরছেন ছোটপর্দার অভিনয়েও। ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়ার পর নিয়মিত নাটকে দেখা যায়নি তাঁকে।

সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর কিছুটা আড়ালে ছিলেন এ অভিনেত্রী। চলতি মাসে ইমরাউল রাফাত পরিচালিত ‘ডাকাতিয়া বাঁশি’ ওয়েব সিরিজের মাধ্যমে আবারও অভিনয়ে ফেরেন ফারিণ। সিরিজটি চলতি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে জোভান ও ফারিণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। ফলে তিন বছরের বেশি সময় ধরে পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের। দীর্ঘ বিরতি শেষে ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন এ জনপ্রিয় জুটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।