সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে বিজিবির কঠোর অবস্থান, গাংনীতে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ জব্দ

মিয়াদুল ইসলাম
নভেম্বর ৯, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

সীমান্তপথে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় মেহেরপুরের গাংনী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা মূল্যের ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। তবে অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) ভোরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবির বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ২টার দিকে গাংনী সীমান্তের কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মোল্লাপাড়া মাঠে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি চৌকস টহল দল। এ সময় মাঠের মধ্যে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ৭৫ হাজার টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছেন। সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

ব্যাটালিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।