ফাইল ছবি: রয়টার্স
হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী নতুন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে ভূপাতিত করেছে।
ইরানের দাবি, এ নিয়ে দেশটির বাহিনীর হাতে ভূপাতিত হওয়া যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোনের সংখ্যা দাঁড়াল ৫৮টিতে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
