মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গেন্ডারিয়ায় সীরাত, হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

শিশুদের ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে জামায়াতে ইসলামীর আয়োজন। ফাইল ছবি

শিশু-কিশোরদের ইসলামের প্রতি আকৃষ্ট করা, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজধানীর গেন্ডারিয়ায় অনুষ্ঠিত হয়েছে সীরাত, হামদ-নাত ও পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে আয়োজনস্থল। সীরাত পাঠ, হামদ-নাত পরিবেশন ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রতিযোগীরা নিজেদের প্রতিভা তুলে ধরে।

আয়োজকরা জানান, শিশুদের ছোটবেলা থেকেই ইসলামী আদর্শ, ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার সঙ্গে পরিচিত করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে ধর্মীয় অনুশাসন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি ইসলামের প্রতি ভালোবাসা আরও গভীর হবে বলে আশা করছেন তারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মাসুদ হেলাল জব্বার বলেন, শিশুদের ইসলামের পথে ও ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই সীরাত, হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ গড়ে উঠবে। একই সঙ্গে তারা ইসলামী সংস্কৃতি ও আদর্শের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।