বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে পুলিশ বক্সে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে শ্রমিকরা একটি পুলিশ বক্সে প্রবেশ করে ভাঙচুরসহ কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় একটি গার্মেন্টসে শ্রমিকরা ভাঙচুর চালান। এ খবরে আশপাশের অনেক গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নামেন। দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে।

এ সময় শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এই সংঘর্ষ চলাকালে গাজীপুরা এলাকায় একটি পুলিশ বক্স ভাঙচুর করে ভেতরে ও বাইরে কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সময় মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় দিয়ে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। সংঘর্ষের কারণে দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট বন্ধ থাকার পর পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে পুনরায় যান চলাচল শুরু হয়।

বেলা ১টা ৫৩ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, অনেক জায়গায় আগুন দিয়েছে। পুলিশ বক্সে আগুনের বিষয়টি জেনে বলতে হবে। এখন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চালু আছে বলে জানান তিনি।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে বলেন, শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর এলাকায় ৭০টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।